আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামী বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন। ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে
