লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সাক্ষ্যগ্রহণ

আপডেট : ২৮ মে ২০১৮, ১৬:৩৫
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বাদী সৈয়দ রফিকুল ইসলাম তুষারের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসুর আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
 
বিএনপি মাগুরা সদর উপজেলা শাখার একাংশের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম তুষার বাদী হয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আমেরিকার নিউইয়র্কের আমেরিকা প্রবাসী টাঙ্গাইল সমিতির এক সভায় মহানবী ও ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলে ক্ষুব্ধ হয়ে বাদী এই মামলা দায়ের করেন।
 
মামলায় আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালত ৭ মার্চ ২০১৮ চার্জ গঠন করেন। আজ বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়।বাদী এই মামলায় আরো দুইজন সাক্ষী মান্য করেছেন। তারা হলেন- রবিউল ইসলাম ও মো. মহসীন। পরবর্তীতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে।
 
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সাক্ষ্য গ্রহণকালে আদালতে হাজির ছিলেন না। তার অনুপস্থিতিতে বিচারকার্য অনুষ্ঠিত হচ্ছে।
 
ইত্তেফাক/এসএস