কার্লো কোত্তারেল্লি ইতালির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সোমবার তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। কার্লো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা।
দেশটিতে সাংবিধানিক সংকট শুরু হওয়ার পর নতুন সরকার গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা সোমবার কার্লোকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
গত ৪ মার্চ দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনও দলই এককভাবে সরকার গঠনে ব্যর্থ হয়। তখন থেকেই সরকার শূন্য রয়েছে ইতালি।
ইত্তেফাক/ইউবি
