জাত–ধর্মের ঊর্ধ্বে যে মানবিকতা তা প্রমাণ করে দেখাল দিল্লির তিহার জেলের বন্দীরা। এ জেলে ২,২৯৯ জন মুসলিম বন্দীদের সঙ্গে রমজান মাসের রোজা রাখছে ৫৯ জন হিন্দু বন্দী।
হিন্দু বন্দীরা জানিয়েছে, তারা রোজা রেখেছে তাদের নিজস্ব ইচ্ছাতে। অন্য কোনও ধর্ম থেকে এসেছে বলে রোজা রাখা যাবে না তা তারা মানতে নারাজ। তাড়াতাড়ি যাতে জেল থেকে ছাড়া পেয়ে যায় সে জন্যই রোজা রেখেছে তারা।
৪৫ বছরের এক নারী বন্দী জানান, ছেলের মঙ্গল কামনায় সে রোজা রাখছে। অপহরণ কাণ্ডে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার মামলার শুনানি এখনও আদালতে চলছে।
অন্য আরেক বন্দী জানান, তিনি কয়েকমাস হল এই তিহার জেলে এসেছেন। মুসলিম বন্দীদের রোজা রাখতে দেখে তিনিও তাদের সঙ্গে রোজা রাখতে শুরু করে।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, যে সব বন্দীরা রোজা রেখেছে তাদের জন্য বিশেষ খাওয়া–দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
