সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের পারফরমেন্সে উচ্ছ্বাস আর ধরে রাখতে পারছেন না আফগান অলরাউন্ডার রশিদ খান। ১৯ বছরের এই তরুণ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে আইপিএলে নজর কেড়েছেন ক্রিকেট বোদ্ধাদের।
রশিদের খেলায় মুগ্ধ হয়েছেন শচীনও। রশিদের প্রশংসা করে শচীন লিখেছিলেন, ‘টি–টোয়েন্টির বেস্ট বোলার রশিদ।’ টুইটটি পড়ার পরে মাটিতে পা রাখতে পারছিলেন না তিনি। উত্তেজনার বশে বলে ফেলেন, ‘এই মুহূর্তে আফগানিস্তানে প্রেসিডেন্টের পরে বোধ হয় আমিই সবচেয়ে বেশি জনপ্রিয় ।’
রশিদ খানের এমন মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। ১৯ বছরের যুবক কিকরে নিজেকে আফগান প্রেসিডেন্টের পরেই রাখতে পারে।
রশিদ অবশ্য যথেষ্ট বিনয়ের সাথেই এমনটা বলেছিলেন। আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান তিনি। সেকারণেই নিজের পারফরমেন্সের উপর বেশি নজর দিচ্ছেন তিনি।-টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/মোস্তাফিজ
