গুঞ্জনই সত্যি হল। অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটছেন অর্জুন রামপাল ও মেহের জেসিয়া। দুই সন্তানকে সামনে রেখে শেষ হচ্ছে তাঁদের ২০ বছরের দাম্পত্য জীবন। একসময় দু’জনেই চুটিয়ে মডেলিং করেছেন। পরবর্তীকালে অর্জুন মডেলিং থেকে বলিউডে পা রাখেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন–মেহের জানান, তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ‘২০ বছর আমরা একসঙ্গে পথ হেঁটেছি। এই সফরের অনেকটাই সুন্দর স্মৃতিতে ভরা। কিন্তু সব সফরেরই একটা শেষ রয়েছে। এবার আমরা আলাদা পথে হাঁটব। আমরা দু’জনেই আগের মতো ভাল বন্ধু থাকব। বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াবো।’
তাঁদের যে বিচ্ছেদ হবে, সেটা অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। এও শোনা যায়, অর্জুন নাকি বাড়ি ছেড়ে আলাদা থাকছেন। ঋত্বিক রোশনের স্ত্রী সুজানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও গুজব রটেছিল।
ইত্তেফাক/মোস্তাফিজ
