আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ তথ্য জানিয়েছেন।
সিইসি বলেন, আগামী ১৩ জুন তফসিল কার্যকর হবে।মনোনয়নপত্র দাখিলের শেষ ২৮ জুন, বাছাই ১ ও ২ জুলাই, আপিল ৩ থেকে ৫ জুলাই, নিষ্পত্তি ৬ থেকে ৮ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহার ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০জুলাই।
ইসির মিডিয়া সেন্টারে সিইসি তফসিল ঘোষণা করেন।এসময়ে অন্য চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
