প্রধানমন্ত্রীর ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন বুধবার

আপডেট : ২৯ মে ২০১৮, ১৪:৩০
আগামীকাল বুধবার বিকেল ৪ টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
 
এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন বলে জানা গেছে। 
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে দুই দিনের সরকারি সফর শেষে শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
ইত্তেফাক/কেকে