ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট ম্যাচে চার স্পিনারকে দলে ডাকা হয়েছে। তারা হলেন- মুজিব উর রহমান, আমির হামজা, রাশিদ খান ও জহির খান।
আগামী ১৪ জুন ভারতের বিপক্ষে দল হিসেব আফগানরা টেস্ট ক্যারিয়ারের যাত্রা শুরু করবে। সেই ম্যাচের জন্য দেশটির ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। দলে ডাক পাওয়া চার স্পিনারের মধ্যে রাশিদ ও মুজিব আইপিএলে দুর্দান্ত একটা মিশন শেষ করেছেন।
অপর স্পিনার জহির আঙুলের ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে পড়েছিলেন। আফগানদের হয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুব বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছান। আর অফস্পিনার হামজা ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি।
জহির ও ফাস্ট বোলার ওয়াফাদার জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন। তবে দলটির অভিজ্ঞ পেসার দাওলাত জাদরান হাঁটুর ইনজুরির কারণে দলে নেই। দ্বিতীয় সর্বোচ্চ অভিজ্ঞ আসগার স্টানিকজাই থাকছেন দলের নেতৃত্বে। তাছাড়াও অলরাউন্ডার মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, রজহমত শাহ ও হাসামাতুল্লাহ শাহিদির মতো অভিজ্ঞরা আছেন দলে।
আফগান টেস্ট দল: আসগার স্টানিকজাই (অধিনায়ক), জাভেদ আহমাদি, এহসানুল্লাহ, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, নাসির জামাল, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি, আফসার জাজাই, মোহাম্মদ নবী, রাশিদ খান, আমির হামজা।
ইত্তেফাক/কেআই
