ঝিনাইদহে মাদক মামলায় লাল্টু লস্কর নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লাল্টু কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের তাইজাল লস্করের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৬ অক্টোবর জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ লাল্টু লস্করকে আটক করে র্যাব। পরে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ১৫ নভেম্বর লাল্টু লস্করের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফিরোজ কুলসুম আদালতে চার্জশিট দেন। সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে উপরোক্ত দণ্ড প্রদান করেন।
ইত্তেফাক/এসএস
