জেদ্দা যাচ্ছেন শিল্পমন্ত্রী

আপডেট : ৩০ মে ২০১৮, ১৬:০০
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ওমরাহ পালনের জন্য আজ বুধবার রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ছেন। শিল্প মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার (সংযুক্ত) মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ জুন দুপুরে দেশে ফেরার কথা রয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর। বাসস।
 
ইত্তেফাক/এমআই