মুস্তাফিজের পরিবর্তে দলে আবুল হাসান

আপডেট : ৩০ মে ২০১৮, ২০:৫০
পায়ের আঙুলের চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে পেসার আবুল হাসান রাজুকে। বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 
 
দলে আগে থেকেই ছিলেন তিন পেসার—আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি। সেই তালিকায় এবার যুক্ত হলেন আবুল হাসান রাজু। তাই পেসারের সংখ্যা আরও একটি বাড়ল। 
 
বিসিবির হাইপারফরম্যান্স পেস বোলারদের বিশেষ ক্যাম্পে থাকা এই ২৫ বছর বয়সী পেসার দলে যোগ দেবেন আগামী শুক্রবার। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বিকেলে প্রথম অনুশীলন করতে নেমেছে বাংলাদেশ। 
 
আগামী ৩ জুন দেরাদুনে শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৫ ও ৭ জুন। 
 
ইত্তেফাক/কেআই