মানহানির ২ মামলায় খালেদার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ৩১ মে ২০১৮, ১৪:২৬
ঢাকার মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি করতে ম্যাজিস্ট্রেট আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 
 
আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। 
 
জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে করা এ দুই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন নথিভুক্ত করে ম্যাজিস্ট্রেট আদালত। এর পরেই তারা হাইকোর্টে জামিন চান।
 
ইত্তেফাক/কেকে