তালায় দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড

আপডেট : ৩১ মে ২০১৮, ১৫:২৬
সাতক্ষীরার তালায় দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।
 
এর-আগে তালা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তালা উপজেলার মাছিয়াড়া ঘোড়াবটতলা নামক এলাকায় থেকে পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের মৃত জারিফ গাজীর ছেলে শফিকুল গাজী (২৮) ও একই উপজেলার নগরশ্রীরামপুর গ্রামের আরশাফ গাজীর ছেলে আবু সাঈদ (৩২) নামের ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস