ম্যাচ পাতানোর অভিযোগে সৌদি আরবের রেফারি ফাহাদ আল মিরদাসিকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে ফিফা। একই অভিযোগে সপ্তাহ দুয়েক আগে সৌদি ফুটবল ফেডারেশন তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে।
সৌদি আরব ফুটবল ফেডারেশন জানিয়েছিল, কিংস কাপের ফাইনালে আল-ইত্তিহাদের কাছে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন রেফারির দায়িত্বে থাকা ৩২ বছর বয়সী মিরদাসি। সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ফিফার রেফারিজ কমিটি রাশিয়া বিশ্বকাপের প্যানেল থেকে তার নাম বাদ দিয়েছে। এ কারণে পুরো সৌদি আরবের রেফারিং দলকে বিশ্বকাপ থেকে উঠিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে দু’জন সহকারি রেফারিও রয়েছেন।
ফিফা আরো জানিয়েছে আল মিরদাসির স্থানে সরাসরি কাউকে নতুন করে নিয়োগ দেয়া হবে না। তার পরিবর্তে গর্ভনিং বডি সংযুক্ত আরব আমিরাত ও জাপান থেকে দুজন অতিরিক্ত সহকারি রেফারিকে বিশ্বকাপের জন্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ইত্তেফাক/কেআই
