রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ

আপডেট : ৩১ মে ২০১৮, ১৭:৩৮
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে। 
 
কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। 
 
কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুহাম্মদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, রাজী মোহাম্মদ ফখরুল, সেলিম উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ সভায় অংশগ্রহণ করেন। 
 
সভায় বলা হয়, রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা কক্সবাজার পরিদর্শন করেছেন। তাই কক্সবাজার বিমানবন্দরকে আরো আধুনিক ও সম্প্রসারিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে। 
 
কমিটি রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে পাঠানোর পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছে। সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/ইউবি