রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরো এক শ্রমিক।
ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলী হোসেন (২২), রেজাউল (২০) ও হাফিজুল (২৩) নামের তিন শ্রমিককে হাসপাতালে আনার পর চিকিৎসক আলী ও রেজাউলকে মৃত বলে ঘোষণা করেন।
এসআই বাচ্চু মিয়া বলেন, সকাল ১১টার দিকে শ্যামপুরের আলীবহর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় কাজ করছিলেন আলী, রেজাউল ও হাফিজুল। রড ওপরে তোলার সময় ভবনের পাশে বিদ্যুতের তারে জড়িয়ে যান তারা। আহত হাফিজুরকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
