ভারতে ৩০ দিনের ভিসা ফ্রি সুবিধা পাবেন ইন্দোনেশিয়ানরা

আপডেট : ০১ জুন ২০১৮, ০০:৪৬
ইন্দোনেশিয়ানরা ভারতে ৩০ দিনের ভিসা ফ্রি সুবিধা পাবেন। গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা দিয়েছেন।
 
তিনি জাকার্তায় অনুষ্ঠিত ভারতের নাগরিকদের এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। এসময় ভারতে বিনিয়োগের জন্য ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। 
 
মোদী নতুন ভারত দেখতে ইন্দোনেশিয়ানদের ভারত ভ্রমণের আমন্ত্রণ জানান। তিনি বলেন, আমাদের সরকার ভারতকে একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলেছে।
 
মোদী আরো বলেন, আমরা ব্যবসা-বাণিজ্যকে সহজ করে তুলছি। আগামী ২০২২ সালের মধ্যে ভারতকে সম্পূর্ণরূপে নতুন করে গড়ে তুলতে হবে। ওই বছর আমাদের স্বাধীনতার ৭৫ বছর পালিত হবে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু