ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হওয়ায় বিতর্কে সৌদি রাজকুমারী

আপডেট : ০১ জুন ২০১৮, ০৪:৩৩
প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্ববিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ এর চলতি সংখ্যার প্রচ্ছদে মডেল হয়েছেন সৌদি আরবের রাজকুমারী হায়ফা বিনত আবদুল্লাহ আল-সৌদ। ম্যাগাজিনটির আরব অঞ্চলের সংস্করণে তাকে দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিতর্ক। 
IMG0
বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, ভোগ এর জুন মাসের সংখ্যায় প্রচ্ছদে দেখা গেছে- একটি লাল রঙের হুডখোলা মার্সিডিজ গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন তিনি। তার পরনে ছিল সাদা রঙের পোশাক, হাতে চামড়ার কালো দস্তানা, পায়ে পরেছিলেন হাই হিল জুতা।
IMG1
সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া নিয়ে নারী আন্দোলনকারীদের ব্যাপক ধরপাকড় ঘটনার মধ্যেই ভোগের প্রচ্ছদে রাজপরিবারের সদস্যকে মডেল করা হলো। তা-ও আবার ছবির বিষয়বস্তু হলো নারীদের গাড়ি-চালনা। যদিও রক্ষণশীল দেশটিতে নারীদের গাড়ি চালনার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। আগামী ২৪ জুন থেকে এ নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়া হবে। 
IMG2
তবে সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহর মেয়ে রাজকুমারী হায়ফা বলেছেন, ‘আমাদের দেশের কিছু রক্ষণশীল মানুষ পরিবর্তনকে ভয় পায়। এমন অনেক মানুষ শুধু এ জন্যই পরিচিত। ব্যক্তিগতভাবে আমি এ ধরনের পরিবর্তনকে সমর্থন করি। আমাদের শক্তিশালী ও দুর্বল দিক রয়েছে। কিন্তু এটিই আমাদের সংস্কৃতি এবং বিচার-বিশ্লেষণের বদলে তা বোঝার চেষ্টা করতে হবে।’ দ্য টেলিগ্রাফ।
 
ইত্তেফাক/সেতু