নবাবগঞ্জে বজ্রপাতে দুই গরুসহ কৃষকের মৃত্যু

আপডেট : ০১ জুন ২০১৮, ১২:৪৪
দিনাজপুরের নবাবগঞ্জে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতের আঘাতে দুই গরুসহ গোলাম মোস্তফা (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
 
নিহত কৃষক গোলাম মোস্তফা উপজেলার দাউদপুর ইউনিয়নের লাউগাড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
 
লাউগাড়ি গ্রামের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, ঘটনার সময় কৃষক গোলাম মোস্তফা তার দুইটি গরু নিয়ে বাড়ি থেকে মাঠে যাওয়ার সময় বাড়ি সংলগ্ন এলাকাতেই বজ্রপাত ঘটে। এসময় এর আঘাতে দুইটি গরু সহ তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
ইত্তেফাক/এসএস