কালিহাতীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০৩ জুন ২০১৮, ০৯:১১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল ওরফে কাইলা রুহুল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। 
 
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুহুলের বাড়ি উপজেলার পাইকরা ইউনিয়নের গোলড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে। 
 
টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। 
 
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত রুহুলের নামে থানায় ৫-৬ মাদক মামলা রয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি