ঢাকা মেট্রোর প্যাকেজ ০৭ নির্মাণ

ভারতের লারসেন এন্ড টুব্রো ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির মধ্যে চুক্তি

আপডেট : ০৩ জুন ২০১৮, ২১:১৪
ঢাকা মেট্রোর ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের এমআরটি লাইন-৬ এর প্যাকেজ ০৭ এর জন্য ভারতীয় লারসেন অ্যান্ড টুব্রো ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। 
 
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলেব্রেটি হলে মেট্রোরেল প্রকল্পের ৭ম প্যাকেজের কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয় বলে ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ট্র্যাক নির্মাণ কাজ, বিদ্যুতায়ন সিস্টেম, সিগন্যালিং সিস্টেম, স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহের ব্যবস্থা ইত্যাদি। ঢাকা মেট্রো (এমআরটি লাইন ৬) গুলশান থেকে ঢাকার মতিঝিল এলাকায় ১৮.৯ কিলোমিটার দূরত্বে ১৬টি স্টেশনসহ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তরা।
 
ইত্তেফাক/রেজা