রাশিয়া ও চীন একটি প্যাকেজ চুক্তির অনুমোদন দিতে যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরকালে এ চুক্তির অনুমোদন দেয়া হবে। রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একথা বলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা তাস।
লাভরভকে উদ্ধৃত করে খবরে বলা হয়, খুব শিগগিরই এ ব্যাপারে আরেকটি বৈঠক হবে। কিংডাওয়েতে এসসিও শীর্ষ সম্মেলনের প্রাক্কালে রাশিয়ার প্রেসিডেন্ট চীন সফরে যাবেন।
লাভরভ আরো বলেন, আমরা একটি ভাল প্যাকেজ চুক্তিপত্র প্রস্তুত করেছি যা পুতিনের চীন সফরকালে অনুমোদন করা হবে।বাসস।
ইত্তেফাক/ জেআর
