কমনওয়েলথ সম্মেলনে অংশ নিতে দিল্লী গেলেন শোয়েব চৌধুরী

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৮:০৮
কমনওয়েলথের একটি সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লী গিয়েছেন বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট শোয়েব চৌধুরী।
 
আগামী ৫ ও ৬ জুন দিল্লীতে অনুষ্ঠিতব্য এশিয়ার আঞ্চলিক ও বহুজাতিক এবং উদীয়মান বাণিজ্য বিষয়ক ওই সম্মেলনে অংশ নেয়ার জন্য কমনওয়েলথ সচিবালয় থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়।
 
সম্মেলনে এশীয় অঞ্চলের বিনিয়োগ ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে বক্তব্য রাখবেন তিনি। কমনওয়েলথ সচিবালয়ের আন্তর্জাতিক বাণিজ্য নীতি বিষয়ক প্রধান টেডি সুব্রামানিয়াম, ভারতের বাণিজ্য সচিব তিয়ায়োতিয়া, পাকিস্তানের বাণিজ্য সচিব মোহাম্মদ ইউনুস দাঘা, ইন্সটিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের ঊর্ধ্বতন গবেষক অমিতেন্দু পালিত, জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পরিষদ (ইউএনইএসসিএপি) এর প্রধান রুপা ছন্দা, সাবেক ভারতীয় রাষ্ট্রদূত জয়ন্ত দাসগুপ্ত, বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিনিধিসহ ও ৫৩টি কমনওয়েলথ ভুক্ত দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।
 
ইত্তেফাক/সেতু