তরুণ প্রজন্মের কাছে একটি পরিচিত নাম সঙ্গীত শিল্পী এম এইচ রিজভী। লেজার ভিশনের ব্যানারে ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে এম এইচ রিজভীর নতুন মিউজিক ভিডিও। 'নিশি ভোর' শীর্ষক গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর করেছেন লুৎফর হাসান। সহশিল্পী হিসেবে ছিলেন ক্লোজ-আপ ১ তারকা বিউটি।
অয়ন চাকলাদারের মিউজিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন শিল্পী এম এইচ রিজভী নিজেই। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দারুণ সব লোকেশনে চিত্রায়িত চমৎকার গল্পের মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হয়েছেন এম এইচ রিজভী এবং আনোয়ারা বানু।
IMG0
নতুন গান প্রসঙ্গে এম এইচ রিজভী বলেন, আমি সাধারণত আগে যেসব গান করেছি, এর থেকে এই গানটি একটু অন্যরকম। গানের সুর সবার প্রাণ ছুঁয়ে যাবে এ আমার দৃঢ় বিশ্বাস। রিজভী আরও জানান, লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে ইতিমধ্যে 'তুই শুধু থেকে যা এমন' নামে আরও একটি গান প্রকাশিত হয়েছে। ইউটিউব লিঙ্ক: https://youtu.be/u5SBEeQq-Qw
ইত্তেফাক/এসএস
