রাশিয়া বিশ্বকাপকে ঘিরে এ বারের বিশ্বকাপ ঘিরে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তাতেও বোধ হয় সন্তুষ্ট হতে পারেননি রোনালদো। পর্তুগাল অধিনায়ক তাই বিশ্বকাপে নিজের জন্য নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করে ফেলেছেন। রাশিয়ায় রোনালদোর সঙ্গে দেখা যাবে এমন এক জনকে, যিনি খালি হাতে ষাঁড়ের সঙ্গে লড়াই করে অভ্যস্ত। সোজা কথায়, পর্তুগালের এক বুলফাইটারকে দেহরক্ষী বানিয়ে বিশ্বকাপ খেলতে আসছেন সি আর সেভেন!
কেন একজন বুলফাইটারকে বেছে নিলেন রোনালদো? তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, রোনালদো বুলফাইট দেখতে অত্যন্ত পছন্দ করেন। সেখানেই নুনোকে দেখে তার পছন্দ হয়েছে। তিনি বলেন, ‘পর্তুগালে নুনোকে অনেক লড়াইয়ে দেখে রোনালদো। তার পরে ওর মনে হয়েছে, নুনোর মতো শক্তিশালী এবং লড়াকু লোক খুব কমই আছে। রোনালদো ভালোই জানে, নুনোর মতো কেউ পাশে থাকলে, কারও পক্ষে সম্ভব হবে না ওকে কিছু করার। কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় নুনো ওর সঙ্গে ছিল। এ বার বিশ্বকাপেও থাকবে।’
পর্তুগাল ইতিমধ্যেই তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে দিলেও রোনালদো এখনও শিবিরে যোগ দেননি। প্রস্তুতি ম্যাচেও খেলেননি। দিন দুই আগেও তাকে দেখা গিয়েছে মালাগায় বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।
ইত্তেফাক/কেআই
