আরব সাগরে ডুবে এক পরিবারের ৫ জনের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০১৮, ২২:৩২
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে আরব সাগরে সাঁতার কাটতে গিয়ে একই পরিবারের অন্তত পাঁচজন পানিতে ডুবে মারা গেছে। সোমবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
 
রবিবার সন্ধ্যায় একই পরিবারের সাত সদস্য মুম্বাই থেকে ৩শ’ কিলোমিটার দূরে রত্মাগিড়ি উপকূলের অদূরে সাগরে সাঁতার কাটতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
 
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পরিবারটি মুম্বাই থেকে রত্মাগিড়ি যাচ্ছিল। পথে তারা ওয়ারে সৈকতে সমুদ্র স্নান করতে থামে। সমুদ্রের ঘূর্ণিবর্তায় পড়ে ওই পাঁচজন ডুবে যান।’
 
তিনি আরো বলেন, ‘তাদের লাশ রবিবার রাতে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’
 
ইত্তেফাক/ইউবি