কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক বুধবার

আপডেট : ০৫ জুন ২০১৮, ০৯:৫৪
আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আগামীকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। 
 
রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। 
 
বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
ইত্তেফাক/কেকে