ঈদ উপলক্ষে আসছে জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবুর ‘মিছে মায়া’ গানের মিউজিক ভিডিও।
গানটি লিখেছেন সোহেল মাসুদ, সুর করেছেন অভি আকাশ আর সঙ্গীত পরিচালনায় ছিলেন মন। গানটি নিয়ে বাবু বলেন, ‘স্বল্প সময়ের জীবনে আমরা দুনিয়ার মায়ায় নিজেদের জড়িয়ে রাখি কিন্তু বেলাশেষে কেউ কারো আপন নয়, শুধু এক মায়ার খেলা। আশা করি গানটি সবার ভালো লাগবে।’ সোহেল রানা বয়াতির পরিচালনায় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আলিফ, রেশমি ও প্রীতি।
আগামী ৭ জুন রেইন মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
ইত্তেফাক/রেজা
