ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার দুই দিনের এক সরকারি সফরে আজ মঙ্গলবার থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মন্ত্রী আগামী ৬ থেকে ৭ জুন ব্যাংককে অনুষ্ঠেয় ‘চতুর্থ এশিয়া প্যাসিফিক ইনোভেশন ডে’ উপলক্ষ্যে আয়োজিত প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।
তিনি অনুষ্ঠানে ‘কীভাবে নতুন প্রযুক্তির শিল্পে ডিজিটাল রূপান্তর সক্ষম হবে’ সে বিষয়বস্তুর ওপর বক্তব্য রাখবেন।
এছাড়া, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও ক্ষুদ্র বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের সহায়তা বিষয়ক কর্ম অধিবেশনসহ বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করবেন। তিনি এ উপলক্ষে আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন।
ইত্তেফাক/এমআই
