রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো ধরনের সমঝোতা হবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারাম বলেছেন, ভারত স্পষ্ট করেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো সমঝোতা নয় এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক এতে কোনো প্রভাব ফেলবে না। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়া থেকে এস-৪০০ মিসাইল ক্রয় না করার পরামর্শ দিয়েছে কিনা। জবাবে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত সকল আলোচনায় যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টি স্পষ্ট করেছে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক দীর্ঘদিনের।
