ভারতে স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যুর মামলায় অভিযুক্ত হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে শশী থারুরকে।
গতকাল মঙ্গলবার জানিয়ে দিল দিল্লির এক আদালত। আগামী ৭ জুলাই শশীকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
গত মাসেই সুনন্দা মামলার চার্জশিট দিয়েছে দিল্লির পুলিশ। এতে একমাত্র অভিযুক্ত হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং এমপি শশী থারুরের নাম রয়েছে।
৩ হাজার পাতার চার্জশিটে পুলিশের দাবি, সুনন্দাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া ছাড়াও তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন শশী থারুর।-আনন্দবাজার পত্রিকা।
ইত্তেফাক/মোস্তাফিজ
