জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বুধবার পৃথক ঈদ কার্ড পাঠিয়ে তাদের শুভেচ্ছা বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
দুপুরে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এ. কে. এম. আব্দুর রহিম ভূইঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলামের কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বরূপ ঈদ কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস. এ. খুরশিদ-উল-আলম।
ইত্তেফাক/ইউবি
