গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের বাস খাদে, আহত ১৫

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৮:২৩

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন  আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের সোনাকুড় এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

আহত ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে শহরের দিকে আসার পথে ওই বাসটি সোনাকুড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন চালিত অটো রিক্সাকে ধাক্কা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে অটো রিকশার ৫ যাত্রী ও বাসের শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হন।

ইত্তেফাক/নূহু