সপ্তদশ সংশোধনী পাসের প্রস্তাবে সহমত সংসদীয় কমিটি

আপডেট : ০৭ জুন ২০১৮, ০৩:৩৬
নারীদের জন্য সংসদে আসন সংরক্ষিত রাখার বিধি আরো ২৫ বছর বহাল রাখার প্রস্তার পাসের সুপারিশ করে প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছে সংসদীয় কমিটি। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর পক্ষে কমিটির সদস্য শামসুল হক টুকু এ সংক্রান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।
 
গত ১০ এপ্রিল বাংলাদেশের সংবিধানে সপ্তদশ সংশোধনী আনতে একটি বিল সংসদে তোলেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময় সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ করা হয়। তবে ওই সময় মেয়াদ বাড়ানো হয়নি।
 
এদিকে, সংসদে উত্থাপিত ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনার জন্য আরো দুই মাস সময় নিয়েছে ডাক,  টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার সংসদে এই কমিটির সভাপতি ইমরান আহমেদ সময় বাড়ানোর প্রস্তাব করলে সংসদ তা অনুমোদন দেয়। ফলে চলতি অধিবেশনে বিলটি পাস হচ্ছে না। গত ২৯ জানুয়ারি ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।