‌‌'জয়ী হলে পাকিস্তানকে চরমন্থীদের হাতে তুলে দেবে ইমরান খান'

আপডেট : ০৭ জুন ২০১৮, ০৪:৩৮
পাকিস্তানে আগামী নির্বাচনে জয়ী হলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান চরমন্থীদের হাতে দেশকে বিক্রি করে দেবেন। সিএনএন-নিউজ-১৮ চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে ইমরানের সাবেক স্ত্রী রেহাম খান এই কথা বলেন। ইমরান খানের সঙ্গে তার প্রেম, বিয়ে ও রাজনীতি নিয়ে একটি বই প্রকাশ হতে যাচ্ছে। বইয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে দাবি করেছেন তিনি। এই বইটি আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। রেহাম বলেছেন, ইমরান খান রোজা রাখেন না এবং নামাজও পড়েন না।