আমদানি করা চালের দাম বাড়তে পারে

আপডেট : ০৭ জুন ২০১৮, ১৫:০৪
এবারের প্রস্তাবিত বাজেটে চাল আমদানির উপর শুল্ক রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। ফলে আমদানি করা চালের দাম বাড়তে পারে। এছাড়া প্রস্তাবিত বাজেটে তামাক ও তামাকজাত পণ্যে রফতানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। 
 
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেন। এটি হচ্ছে দেশের ৪৭তম, আওয়ামী লীগ সরকারের ১৯তম এবং অর্থমন্ত্রীর দশম বাজেট। 
 
প্রস্তাবিত বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি আদায়ের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। বৈদেশিক অনুদান থেকে ৪ হাজার ৫১ কোটি পাওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১লাখ ৭৩ হাজার কোটি টাকা।
 
ইত্তেফাক/ইউবি