মুরাদনগরে বিরল রোগে আক্রান্ত একই পরিবারের পাঁচজন

আপডেট : ০৭ জুন ২০১৮, ১৬:১১

কুমিল্লা মুরাদনগর উপজেলায় বিরল রোগে আক্রান্ত একই পরিবারের পাঁচজন। তারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না।

উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আলালেরকান্দি গ্রামের হতদরিদ্র দিনমজুর দুলাল মিয়ার পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের পাঁচজনই বিরল রোগে আক্রান্ত। ২০১৩ সালে দুলাল মিয়া(৪৭) নিজে প্রথমে পাকস্থলীতে পাথরে আক্রান্ত হন। পরে একে একে গলায় থাইরক্স, মেরুদণ্ডের হাঁড় ক্ষয় ও এক হাত প্যারালাইসিসে আক্রান্ত হয়। যাতে করে যে কোন সময় লিভার ক্যান্সারে আক্রান্ত হতে পারেন।

দুলাল মিয়ার স্ত্রী মলেকা বেগম(৩৮) গত তিন বছরে তিনবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। দুলাল মিয়ার মা মকবুরের নেছা(৫৮) গত ১৫ বছর ধরে হৃদরোগে আক্রান্ত। ভাই সোহেল রানা(৩৮) প্রতিবন্ধী হলেও জোটেনি প্রতিবন্ধী কার্ড। ছেলে শান্ত (১৫) ২০১৫ সাল থেকে চোয়ালে টিউমার নিয়ে ভুগছে।

পিতা সফিকুল ইসলাম সবুজ ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হলে অর্থাভাবে চিকিৎসা না করতে পারায় তার মৃত্যু হয়। রিক্সা চালিয়ে সংসার ও পরিবারের সকল সদস্যদের চিকিৎসা চালাতেন তিনি। চিকিৎসার জন্য কিছুদিন পূর্বে মাথা গোঁজার একমাত্র সম্পদ বাড়িটি বিক্রি করে বর্তমানে অন্যের বাড়িতে বসবাস করছেন।

দুলাল মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, আমিই পরিবারের একমাত্র উপার্জনকারী। নিজে এখন জটিল রোগে আক্রান্ত হওয়ায় এখন আর উপার্জন করতে পারি না। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে সর্বস্বান্ত হয়ে পড়েছি। বর্তমানে রোগাক্রান্ত সন্তান ও আমার রোগাক্রান্ত পরিবারদের নিয়ে মানবত জীবনযাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মনের একজন মানুষ। তিনি মুক্তামনিকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তার জন্যও আমি কৃতজ্ঞ।

দুলাল মিয়া তার পরিবারের সদস্যদের বাঁচার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীসহ দেশের সকল হৃদয়বান ব্যক্তির কাছে সাহায্য কামনা করেছেন।

দুলাল মিয়ার ব্যক্তিগত বিকাশ নম্বরঃ ০১৭৩৫৪১১০০১ এবং ০১৮৬৯৬৮১২৮৯।

ইত্তেফাক/নূহু