সাংবাদিক প্রণব সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৭ জুন ২০১৮, ১৭:০৯
সিনিয়র সাংবাদিক এবং চ্যানেল আই-এর যুগ্ম সম্পাদক প্রণব সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সাংবাদিকতার উন্নয়নে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার বিবর্তনে প্রণব সাহার অবদান স্মরণ করেন তিনি।
 
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
 
প্রণব সাহা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। ৬৩ বছর বয়সে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এমআই