বহুল আলোচিত কোম্পানির কর্পোরেট করহার ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বা পাবকিলকটি ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার বিদ্যমান ৪০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আর শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য কর্পোরেট করহার সাড়ে ৪২ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
এর বাইরে অন্যান্য খাতের কর্পোরেট করহার অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা কর্পোরেট করহার কমানোর জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন।
ইত্তেফাক/ইউবি
