ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার ইফতার মাহফিল শুক্রবার মোহাম্মদপুরস্থ লরেল ইন্টারন্যাশনাল কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মুন্নাফ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী যুবলীগের (উত্তর) আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম ছারোয়ার খান জাকির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা’র সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুহা. ইয়াসিন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লরেল ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়িক মো. ওয়ালিউল্লাহ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট শাহাজালাল কিবরিয়া, সাংবাদিক খাদিমুল ইসলাম, শরীফ আহমেদ, মাওলানা খাইরুল বাশার, আব্দুল আল মাসুম, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার, মোসা. সাহেরা খাতুন প্রমুখ।
ইত্তেফাক/কেআই
