সখীপুরের কুতুবপুর শাপলাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য জার্মানির সমর্থক আবদুল কদ্দুছ মাখন দুই কিমি লম্বা পতাকা বানিয়েছেন। স্থানীয় সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠে প্রদর্শন শেষে শনিবার দুপুরে পতাকাটি তিনি কুতুবপুর-শাপলাপাড়া সড়কের পাশে টানিয়ে দিয়েছেন।
মাখন সব দলের সমর্থকদের ছাপিয়ে তার প্রিয় দল জার্মানিকে সবার উপরে মেলে ধরতে চান পতাকা দিয়ে। তিনি গত বিশ্বকাপে এক কিমি দীর্ঘ পতাকা প্রদর্শন করেছিলেন। ভালোবাসা থেকেই এমন জার্মানি প্রীতি তার। আবদুল কদ্দুছ মাখন বলেন, ‘কিছু পাওয়ার জন্য নয়, ভালোবাসা থেকেই এই পতাকা তৈরি। আমার স্বপ্ন ২০২২ সালে আরো বড় জার্মান পতাকা প্রদর্শন করব।’
IMG0
এদিকে কুতুবপুর এলাকার এবাদত হোসেন নামের অপর এক জার্মান ভক্ত বিশ্বকাপ খেলা দেখানোর জন্য একটি প্রজেক্টর ও একটি ছামিয়ানা দিয়েছেন মাখনকে। স্থানীয় বিকে কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, ‘একজন মানুষের ফুটবলের প্রতি যে এতো ভালোবাসা তার প্রমাণ কদ্দুছ মাখন। নিজের টাকায় তিনি যে পতাকা তৈরি করেছেন তা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।’
ইত্তেফাক/আরকেজি
