উজবেক, তাজিক, ইরান ও মঙ্গোলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন পুতিন

আপডেট : ০৯ জুন ২০১৮, ১৮:৩৭
চীনের পর্যটন নগরী কিংদাওয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ধারাবাহিক দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। ৯ ও ১০ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। খবর তাসের।
 
খবরে বলা হয়, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরান ও মঙ্গোলিয়ার নেতাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে পুতিনের। আন্তর্জাতিক বিষয়ক ক্রেমলিন সহকারী ইউরি উশাকভ বলেন, ‘অন্যান্য সম্মেলনের মতো এসসিও সম্মেলন দ্বিপাক্ষিক যোগাযোগের একটি ভাল সুযোগ করে দেবে।’
 
রাশিয়ার প্রেসিডেন্টের এ সহকারী আরো উল্লেখ করেন যে, সেখানে রাশিয়া, চীন ও মঙ্গোলিয়ার অংশগ্রহণে একটি ত্রিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে। এসসিও পরিষদের রাষ্ট্র প্রধানদের এ বৈঠকের ফাঁকে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর এ ধাঁচের যোগাযোগ শুরু হয়। তাস।
 
ইত্তেফাক/সেতু