মিয়ানমারে বন্যায় ৬ জন নিখোঁজ

আপডেট : ০৯ জুন ২০১৮, ২১:৩৬
মিয়ানমারের মধ্যাঞ্চলে বন্যায় ছয়জন নিখোঁজ রয়েছে। সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শনিবার একথা জানায়। খবর সিনহুয়ার।
 
খবরে বলা হয়, নিখোঁজ এ ছয়জনের মধ্যে স্কুল পড়ুয়া চার বালক ও দুই বালিকা রয়েছে। মেগওয়ে অঞ্চলের সাও শহরতলী দিয়ে প্রবাহিত একটি উপ-নদী পার হওয়ার সময় প্রবল স্রোতের মধ্যে তারা হারিয়ে যায়। তাদের উদ্ধারে সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু