ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১২:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও চারজন আহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শিশুটির নাম হানিফ মিয়া (৪)। সে নবীনগর উপজেলার বিটঘর ইউপির দুরুইল গ্রামের মোরশেদ আলীর ছেলে।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ পরিদর্শক নারায়ন চন্দ্র দাস জানান, সকালে বাড়ি থেকে অটোরিকশায় করে মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল হানিফ। পথে রামরাইল এলাকায় বিপরীত দিকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

 

ইত্তেফাক/ইউবি