চৌহালীর চরাঞ্চলে লতিফ বিশ্বাসের বস্ত্র উপহার

আপডেট : ১০ জুন ২০১৮, ১৬:২৩
পবিত্র ঈদকে সামনে রেখে যমুনাবিধৌত সিরাজগঞ্জের চৌহালী চরাঞ্চলে আওয়ামী লীগের অসহায় কর্মী সমর্থকদের মাঝে সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। 
 
রবিবার সকালে তার বাসভবন থেকে সহস্রাধিক মানুষের মাঝে শাড়ি, পাঞ্জাবী বিতরনের জন্য তা প্রদান করা হয় দলীয় নেতাদের হাতে। এ সময় বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খান, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুখ সরকার, দলীয় নেতা রফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু