অসৎ ও দুর্বল কানাডার প্রধানমন্ত্রী : ট্রাম্প

আপডেট : ১০ জুন ২০১৮, ১৭:০৯
এয়ার ফোর্স ওয়ান থেকে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চরমভাবে অপমান করেন। সঙ্গে জি-৭ শীর্ষসম্মেলনের বিবৃতি থেকে নিজেদের সরিয়ে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
 
শনিবার কিম জং উনের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন ডিসি থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে বিমান থেকে টুইট করেন ট্রাম্প। টুইটে জানান, শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত মানবে না মার্কিন যুক্তরাষ্ট্র।
 
ট্রাম্প লিখেন, 'কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মিথ্যে বলেছেন। এখনো কৃষক, শ্রমিক ও সংস্থাগুলোর কাছে  চড়া শুল্ক  আদায় করছে কানাডা'। 
 
ট্রাম্প তার দ্বিতীয় টুইটে সরাসরি আক্রমন করেন কানাডার প্রধানমন্ত্রীকে। চরমভাবে ভর্ৎসনা করেন ট্রুডোকে। তিনি লিখেন, বৈঠকের সময় ট্রুডো নিজেকে গুটিয়ে রাখছিলেন। আমি বৈঠক ছাড়ার পর তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো শুল্ক অপমানজনক।
 
ট্রাম্প আরো বলেন, আমরা কখনোই আমাদের অবস্থান থেকে সরবো না। ট্রুডো একজন দূর্বল ও অসৎ মানুষ। কানাডার দুগ্ধজাত পণ্যের ওপর ২৭০ শতাংশ কর চাপানোর পাল্টা জবাবেই কর চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
 
ইত্তেফাক/এস.আর/নূহু