রাজশাহীতে রেলওয়ের টিকিট কালোবাজারির দায়ে রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে জেল ও জরিমানা করেছে।
সাজাপ্রাপ্তরা হলেন- নগরীর শিরোইল কলোনীর হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (২৬) ও পবার কাপাশমূল এলাকার আবু হানিফের ছেলে কাউসার আলী (৩৮)।
এ সময় কাউসার আলীকে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং রেলওয়ের টিকেট কালোবাজারি চক্রের হোতা হাফিজুর রহমানকে বিদ্যমান রেলওয়ের আইনে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্য প্রদান করা হয়। আদালাত চলাকালে কাউসার আলী মুচলেকাসহ জরিমানার তিন হাজার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয় এবং হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এবং র্যাব, রেলওয়ে পুলিশ ও আনসারের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রবিবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনের ৫নং টিকেট কাউন্টারের সামনে থেকে তাদের আটক ও প্রমাণ সাপেক্ষে জেল-জরিমানা প্রদান করা হয়। এ সময় কাউসারের কাছ থেকে পাঁচটি ও হাফিজুরের কাছ থেকে চারটি টিকিট উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
