৪৮ সন্তানকে নিয়ে ভোট দিলেন বাবা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৫:৪৪

দ্বিতীয় দফার চলছে ভারতের লোকসভার ভোটগ্রহণ। বাকি আছে আরো ছয় দফা। দ্বিতীয় দফায় ৪৮ সন্তানকে নিয়ে ভোট দিলেন এক বাবা!‌ অবাক করার মতো ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীতে। ৪৮ সন্তানকে নিয়ে বাবার ভোট দিতে আসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, শঙ্কর পাপা পাপকর সমাজসেবী হিসেবে পরিচিত। অনাথ শিশুদের দেখাশোনা করেন। বছরের পর বছর ধরে এই কাজটাই করে চলেছেন তিনি। তার অনাথ আশ্রমের ৪৮ জন এবার প্রথম ভোট দিলেন। বৃহস্পতিবার ৪৮ জনকে নিয়েই অমরাবতীর ভোটকেন্দ্রে আসেন শঙ্কর। এই অনাথরা শঙ্করকেই বাবা বলে ডাকেন।

আরো পড়ুন: মঞ্চেই কংগ্রেস নেতাকে চড় মারলেন যুবক

এদিকে, লাটুরে ১০৫ বছরের বৃদ্ধা কাবাইবাই গণপতি কাম্বলে হুইল চেয়ারে করে ভোট দিয়ে যান। ঠিকমতো চোখে দেখতে পান না। তবুও প্রবল উৎসাহে তিনি এসেছিলেন ভোট দিতে। তার সঙ্গে সন্তানরা ছাড়াও ছিল নাতি–নাতনিরা।

ইত্তেফাক/বিএএফ