ঈদের তৃতীয় দিন চ্যানেল আইতে ‘আলতাবানু’

আপডেট : ১১ জুন ২০১৮, ১২:১৪
পবিত্র ঈদুল ফিতরে চ্যানেল আইতে দেখানো হবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বণে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘আলতাবানু’। বৃন্দাবন দাসের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
 
এর আগে গত ২০ এপ্রিল ছবিটি মুক্তি পায় ঢাকাসহ সারাদেশে। দুই বোনের এক অনন্য গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে। এটি অরুণ চৌধুরীর প্রথম চলচ্চিত্র নির্মাণ। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ।
 
ছবিটি চ্যানেল আইতে প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদুল ফিতরের তৃতীয় দিন সকাল ১০.১৫ মিনিটে।
 
ইত্তেফাক/মণ্ডল